কিংসফোর্ড চার্চের সামনে ফিওনেরাল চলাকালে হঠাৎ করেই অপ্রীতিকর একটা ঘটনা ঘটে। খালিল নামের ভদ্রলোকটি শ্যারবেলকে চার্চে ঢুকতে দেখে দ্রুতগতিতে এগিয়ে আসেন এবং তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে মারতে একেবারে সিঁড়ির নিচে ফেলে দেন। ফিউনেরালে এ কী ঘটনা! কেউ বুঝে ওঠার আগেই যা ঘটার, তা ঘটে গেছে।
এই ভদ্রলোক মারিয়ামের পরিবারের একজন ওয়েল-উইশার ভিন্ন কিছু নন। তবে সময় পরিক্রমায় বিষয়টা এমন এক পর্যায়ে পৌঁছায়, মারিয়াম যেন এই খালিলের মাঝে স্বামীর ছায়া দেখতে শুরু করেন। তাঁর তিনটি সন্তান সিডনিজীবনের শুরু থেকেই খালিলকে আংকেল বলে ডাকে। মারিয়ামের পরিবারের সব পরামর্শেই খালিলের ডাক পড়ে।
সিডনি শহরে মারিয়ামের জীবন শুরু করার মতো কিছুই ছিল না। তিনটি সন্তান নিয়ে এই মা শুধু বেঁচে ছিলেন, এর বেশি কিছু নয়। তারপর এই দীর্ঘ সময় কোন দিক দিয়ে গেল মারিয়ামের, আজ আর তার হিসাব মেলে না। এতগুলো মৃত্যু বুকে চেপে চিৎকার করে কান্নার সময়টুকুও হয়ে ওঠেনি। ক্রমাগত জীবনযুদ্ধে তাঁর ক্লান্ত হওয়ার সময়ও ছিল না যেন। শত ব্যস্ততার মাঝেও লেবাননে ফেলে আসা জীবন, সন্ধ্যায় ঘরে ফেরা পাখির মত ডাক দিয়ে তাঁকে আনমনা করে দিত। আল কালিমা সেন্ট অ্যান্থনি ক্যাথলিক পাবলিক স্কুল, দুরন্ত শৈশব, শিক্কায় তাঁদের বাড়ি, পশ্চিমে ভূমধ্যসাগরের নীল জল, ছোট-বড় পাহাড়ে সোনালি রোদ, হৃদয়ে স্বর্গ।
১৯৭৬ সালের ৫ জুলাই দানবীয় এক ঘটনা ঘটে গেল। কয়েক মিনিটের মধ্যে মা-বাবা, দুই ভাই, স্বামী, দেবর সব শেষ। কে বাঁচল আর কে হত্যাকাণ্ডের শিকার হলো, তার কোনো ব্যাখ্যা নেই। তারপর মারিয়াম আর ভাবতে পারেন না। বীভৎস এই স্মৃতি চোখে ভেসে উঠতেই তিনি নিজেকে হারিয়ে ফেলেন। এক অনিশ্চয়তার পথ ধরে সাইপ্রাস হয়ে সরাসরি অস্ট্রেলিয়ার সিডনি।
শ্যারবেলের বয়স সাত বছর, অ্যানতোয়ানের চার আর এই অনাগত ক্রিশ্চিনা...। খালিল মারিয়ামের স্বামী জোসেফের সাথে কর্মসূত্রে পরিচিত। গ্রেটার ওয়েস্টার্ন সিডনির গিল্ডফোর্ডে তাঁর বাড়ির পাশে প্রায় পরিত্যক্ত একটা বাড়িতে আশ্রয় হয়েছিল মারিয়ামের। সিডনিতে ল্যান্ড করার সপ্তাহখানেকের মধ্যেই মারিয়াম একটা কাবাব শপে চাকরি শুরু করেন। ক্রিশ্চিনার জন্ম হওয়া, তারপর ছয় মাস বয়সী মেয়েকে খালিলের স্ত্রী কারলার কেয়ারে দিয়ে শুরু হয় জীবনযুদ্ধ। খালিলের পরামর্শে মারিয়াম একদিন নিজেই একটা পজিশন নিয়ে ব্যবসা শুরু করেন। চলে যায় দিন মাস বছর।
‘এমন ব্যস্ততা কি আর চিরকাল থাকবে? ছেলে-মেয়েগুলো বড় হয়ে গেলেই দোকানটা ছেড়ে দেব। দেশ দেখতে যাব। ওখানে তো আমার মা-বাবা, ভাই, স্বামী-দেবর সবাই আছে।’ এই ‘আছে’ শব্দটা জড়িয়ে ধরেই যেন বেঁচে থাকা যায়। ‘নাই’ কী যে মর্মান্তিক, কাজ দূরে থাক, শোয়া থেকে মাথাটা তুলে বসার শক্তিটাও থাকে না যেন।
অ্যারাবিয়ান শপ। মারিয়ামের জাতার-সালাদের খ্যাতি এলাকাজুড়ে। এই নারীর হাতে একবার এই জাতার-সালাদ যে খেয়েছে, তাকে এখানে আবার আসতে হবে। ভোর পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত চলত দোকানটি। ক্রেতার দীর্ঘ লাইন। তারপর একদিন ছোট ক্রিশ্চিনাও হাইস্কুলে চলে গেলে দোকানটি দিনের দ্বিতীয়ার্ধেও বিকেল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। ব্যবসা বেশ ভালো চলছে। ভাড়া বাসা ছেড়ে চার বেডরুমের একটা বাড়ি কেনেন মারিয়াম। মাসিক ইন্সটলমেন্টের পাশাপাশি বেশ কিছু ইউটিলিটি বিল নিয়মিত পে করা জীবনটাই যেন কেমন এক স্রোতের সাথে মিশে গেল। পেছন ফিরে তাকানোর কোনো উপায় নেই। শুধুই সামনে এগিয়ে যাওয়া। সন্তানগুলোর মুখে খাবার তুলে দেয়া, তাদের জামাকাপড়, থাকার জায়গা, পড়াশোনার খরচ। তিনটি সন্তান নিয়ে সংগ্রামী এই মা মারিয়াম। এভাবেই ওরা তিনজন বড় হয়, ছেলেরা বিয়ে করে। একদিন ক্রিশ্চিনারও বিয়ে হয়ে গেলে মারিয়াম ব্যবসা ছেড়ে দিয়ে পেনশনে চলে যান।
ঘরে-বাইরে ব্যস্ত জীবনের পর হঠাৎ করেই এই একা জীবন, যেন কেমন এক মায়া, পাশাপাশি একটা বোধ মারিয়ামকে ঘিরে ফেলে। ‘মেন্টাল হেল্থ’ এমনই একটা কথা, অপ্রমাণিত হলেও শক্তি অর্জন করল অনেক। দুই ছেলে মাকে নিয়ে তেমন আগ্রহ দেখাল না। প্রাথমিকভাবে মারিয়ামের ঠাঁই হয় ক্রিশ্চিনার বাসায়। গভীর ঘুমে মারিয়াম কথা বলতে থাকেন। কখনো চিৎকার করে ওঠেন। কেউ কাছে গিয়ে মাথায় হাত বোলাতেই শান্ত হন। কখনো নির্বিকার চেয়ে থাকেন। কাউকে চিনতে পারেন না।
সন্তানসম্ভবা ক্রিশ্চিনা তার দুই ভাইয়ের সাথে কথা বলল। না, মায়ের বিষয়ে তাদের কারোরই কোনো সাড়া পাওয়া গেল না।
স্মৃতিতে মারিয়ামের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি উজ্জ্বল, উজ্জ্বল তার শৈশব-কৈশোর। নর্থ লেবাননের শিক্কায় তাঁদের বাড়িটা আজও আছে। আঙিনার ওই ছোট্ট গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। অনেক অগোছালো অনুভূতির ভেতর এক শান্তিময় অনুভূতি ভোরের সূর্যোদয়ের মতো উঁকি দেয়। কত সুন্দর ছিল দিনগুলো—নতুন বিয়ে, নতুন সংসার, স্বামী-দেবর, ভালোবাসা, প্রথম পরশ। একদিন সবার মুখ উজ্জ্বল করে মা হওয়া, কোলজুড়ে এই শ্যারবেল, তারপর অ্যানতোয়ান। অনেক যত্ন-স্নেহ, সন্তানগুলো একদিন বড় হবে। ওখানে ছিল আমার সংসার, ওখানেই সমস্ত আশা-আকাঙ্ক্ষার অঙ্কুরোদগম হয়েছিল।
তারপর সেদিন এক আর্তচিৎকারে মারিয়াম বলেছিলেন, ‘আমি কোনো রাজনীতি, জাতি, ধর্ম কিছুই জানি না, আমি জানি আমার জীবন।’
কে ছিল ওরা! কী ছিল তাঁর স্বামীর অপরাধ! ১৯৭৬ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে মৃত্যুর মিছিলে সন্তানগুলোকে নিয়ে পালানো। লোকে বলে বেঁচে থাকাটাই নাকি এক স্বর্গীয় আশীর্বাদ। মারিয়াম এই আশীর্বাদ বুঝতে পারেন না। এই নির্মম স্মৃতি বুকে চেপে দিনগুলো কেটে গেছে।
না, মারিয়ামের মানসিক স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। ডাক্তার নিয়মিত অবজারভেশনে রেখেছেন, কিন্তু তেমন কোনো উন্নতির লক্ষণ নেই। এমন অবস্থায় মারিয়ামের বাড়িটা বিক্রি করে দেয়ার একটা গুঞ্জন ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। মাকে চার মাস করে নিজ নিজ বাসায় রাখবে, এই শর্তে দুই ভাই আর ক্রিশ্চিনা রাজি হয়। তারপর বাড়িটা বিক্রি করে তিন ভাই-বোন মিলে টাকা ভাগ করে নিয়ে যায়। মারিয়াম বলেন—
এই তোরা আমার বাড়িটা বিক্রি করে দিয়েছিস?
হ মা, তোমার সামনেই তো সব কথা হয়েছে। তুমি সই না দিলে বিক্রি হলো কীভাবে?
ও আচ্ছা, আমি সই দিছি, না? কবে দিছি?
মা কী বলো এসব!
তোরা এক কাজ কর, আমাকে শিক্কায় নিয়ে যা। আমার বাবা, দুই ভাই—গত রাতে স্বপ্নে দেখেছি, তোর বাবা আমাকে নিতে এসেছে।
শ্যারবেল বলল—
বাবা আসছিল তোমাকে নিতে! চলে গেলে না কেন, মা?
তোদের না নিয়ে আমি কোথাও যাব না।
শ্যারবেল আর অ্যানতোয়ান একে অপরের মুখ চেয়ে হাসে। ওদিকে ক্রিশ্চিনা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে।
তোমার দুই ছেলে লেবাননে যাবে না, মা। আমি তো ওখানে কিছুই চিনি না।
তুই চিনবি কী করে, তোর জন্মই তো অস্ট্রেলিয়ায়। একবার গেলেই ঠিক চিনতে পারবি। নিজের বাড়ি চিরকালই আপন।
বাড়িটা বিক্রি হওয়ার পর মারিয়াম ক্রিশ্চিনার সাথে আছে। মাকে নিয়ে ভাই-বোনের আলোচনায় ক্রিশ্চিনা স্বাভাবিকভাবে বললেও শ্যারবেল আর অ্যানতোয়ানের কাছে তা আর স্বাভাবিক রইল না। মাঝে মাঝেই মারিয়াম রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠেন।
যুক্তি, অযুক্তি, সুযুক্তি—সব মিলিয়ে ঘটনার শেষ এই দাঁড়াল, এভাবে ঘুমের মধ্যে চিৎকার, এলোমেলো কথা, আউলা আচার-আচরণ, মা কখন কী করে বসেন। সবারই তো জীবন আছে, কাজকর্ম আছে। রাতে ঠিকভাবে ঘুমাতে না পারলে তো যে-কেউ অসুস্থ হয়ে পড়বে। সবশেষে সিদ্ধান্ত হয়, তাঁকে সরকারি হাউজিংয়ে রাখা হবে। সার্বিক বিবেচনায় খুব অল্প সময়ের মধ্যে বাসাও পাওয়া গেল।
মারিয়াম আপত্তি করলেন না। ডেইসিভিলের ইনডেভার রোডে একতলা কাঠের একটা বাড়ি। সামনে বাগান, বিভিন্ন গাছে ঘেরা পরিপাটি আঙিনা। বারান্দা থেকেই বড় রাস্তাটির ওই পারে কিংসফোর্ড চার্চটি দেখা যায়। এখানে এসে মারিয়ামের খুব ভালো লাগল। খুব যত্নে রাখা স্বামীর স্মৃতি—একটা জামা, কবি জিবরান কাহলিলের দুটো বই সুন্দর একটা শোকেসে সাজিয়ে তিনি এখানে নিজেকে গুছিয়ে নিয়েছেন। ভালোই চলছে। সপ্তাহে একদিন সোশ্যাল ওয়েলফেয়ার থেকে লোক এসে প্রয়োজনীয় শপিং করে দিয়ে যায়। কমিউনিটি সার্ভিসের গাড়ি এসে নিয়ে যাওয়া এবং অ্যারাবিয়ান দু-একজন নারীর সাথে আলাপ-পরিচয়।
কখনো পাহাড়ি এলাকা, কখনো সমুদ্র, বিভিন্ন অ্যাক্টিভিটিস ও স্বাস্থ্য সচেতনতা। জীবনের গল্প। মারিয়ামকে মাসে একবার করে তাঁর ছেলে-মেয়েরা পর্যায়ক্রমে দেখতে আসে। মারিয়াম বলেন—
মা, তুই আমার সাথে একদিন থাক। বাবা রে, তুই আরেকটু থাক। তোর কথা আমার খুবই মনে পড়ে।
কখনো মারিয়াম ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ব্যাকুল হয়ে পড়েন। বাস্তবতার চাপে আড়াল হওয়া স্মৃতিগুলো বের হয়ে আসতে শুরু হয়। চোখের সামনে শিশুর মতো খেলা করে ফেলে আসা হৃদয়। মারিয়ামের ছোট বাড়িটা মনের মতো করে সাজিয়েছেন। বাসার সামনের আঙিনায় নানা রকম ফুলের গাছ। সম্প্রতি তিনি ছোট-বড় মিলিয়ে পাঁচটি গাছ রোপণ করেছেন। গাছগুলো বারান্দার খুব কাছে। এখানে বসে তিনি গাছের সাথে কথা বলেন। বড় গাছটা জোসেফ, জোসেফের পাশে ছোট গাছটাকে তিনি কোনো নাম ধরে ডাকেন না। এই টবে পানি দিতে গিয়ে তিনি থেমে যান। নামহীনা গাছটার সাথে তাঁর কথা থেমে যায়। পাশে শ্যারবেল, তারপর অ্যানতোয়ানের পাশে ক্রিশ্চিনা। অনেক কথার মাঝে শুধু নামহীন গাছটার দিকে নির্বাক চেয়ে থাকেন এই কথাহীনা।
ঠিক এমনই একদিন মারিয়ামকে দেখতে এসে খালিল দেখেন, মারিয়াম আর এই বাড়িতে নেই। বাড়িটা লক করা। খোঁজ নিয়ে জানা গেল, এই নারী ডিমেনসিয়ায় ভুগছেন, তাই মারিয়ামের বড় ছেলে তাঁকে এইজ কেয়ারে নিয়ে গেছে। খালিলের মেজাজ খারাপ হয়ে গেল। আরে এ কী! মাকে নিয়ে এসব কী শুরু করল ওরা?
খালিল ঠিকানা সংগ্রহ করে তাঁকে দেখতে যান। মানসিকভাবে বিধ্বস্ত মারিয়ামের স্বাস্থ্যের অবনতি হয়েছে, চোখ দুটো রক্তবর্ণ।
মারিয়াম, আমি তোমাকে দেখতে এসেছি।
প্রায় মিনিটখানেক কোনো কথাই বলেননি তিনি। হঠাৎ করে কেঁদে বলেন—
জোসেফকে অনেক মিস করছি, কত মনে পড়ে! তার স্মৃতিগুলো দিয়ে কত সুন্দর করে বাসাটা সাজিয়েছিলাম! প্রতি মুহূর্তে তাকে অনুভব করতাম। ওরা আমার এত কষ্টে কেনা বাড়িটা বিক্রি করে দিল। আচ্ছা যা হোক, বাড়ি বিক্রির টাকা তো আমার ছেলে-মেয়েই নিয়েছে। কিছু মনে করিনি। সরকারি বাসাটা আমার খুব ভালো লেগেছিল। আমাকে তো ওখানেও থাকতে দিল না। এত এত মিথ্যা কথা বলে আমাকে এনে এখানে রেখে গেছে। আমি তো ডেইসিভিলের সরকারি বাড়িতে অনেক ভালো ছিলাম। এই এইজ কেয়ারে তো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কেন এখানে!
খালিল শ্যারবেলের সাথে যোগাযোগ করেন। একে একে মারিয়ামের তিন ছেলে-মেয়ের সাথেই কথা বলেন। সবারই ওই একই কথা। ‘মায়ের ডিমেনসিয়া বর্ডার লাইন ক্রস করে গেছে। এখন তাঁর সার্বক্ষণিক সুপারভিসন দরকার। নইলে কখন যে আবার বড় রাস্তায় গিয়ে গাড়িচাপা পড়ে! সার্বক্ষণিক দেখভাল কে করবে?’ এমন আরও অনেক কথা।
ডিমেনসিয়া! কী করে বুঝলে?
আচরণে বুঝেছি।
কী এমন আচরণ?
এই তো বাবার জন্য কাঁদে, বাসার সামনে গাছ লাগিয়ে ছেলে-মেয়ে বলে ভাবে। নিজে নিজে কথা বলে।
তোমরা দুই ভাই নিজের বাসায় না পারো তোমাদের আশপাশে কোথাও মায়ের থাকার ব্যবস্থা করতে পারতে।
এটাই তো সমস্যা, ক্রিশ্চিনা দুই সন্তান নিয়ে ব্যস্ত। এদিকে আমার ওয়াইফ সন্তানদের স্কুলে পাঠানো, চাকরি, বাসা সামলানো—সব সামাল দিয়ে মাকে দেখতে যে যাব, সময় করতে পারি না। ওখানে ডেইসিভিলের বাসা থেকে গার্ডেনার্স রোডের অপোজিটেই কিংসফোর্ড চার্চ। ফিউনেরাল ম্যাস তো প্রায়ই হয়। কফিনবাহী কালো গাড়ি এসে চার্চের সামনে থামতে দেখলেই শুরু করে বিলাপ। প্যাডিস্ট্রিয়ান ক্রসিং না মেনেই এত বড় ব্যস্ত রাস্তাটা পার হয়ে কফিনবাহী গাড়ি জড়িয়ে ধরে কাঁদে, কখনো-বা চার্চে ঢুকে কফিন জড়িয়ে ধরে শুরু করে আহাজারি। ফিউনেরাল করতে চার্চে আনে, কোথাকার কোন মরা, মা কাঁদবে কেন? কী একটা বিপদ! ওখানে থাকে একা, যদি গাড়িচাপা পড়ে! তখন তো হবে আরেক কেলেঙ্কারি। নিরাপত্তার কথা ভেবে ওল্ড হোমে দেয়া।
লেবাননের ওই গৃহযুদ্ধে যখন তোমাদের বাবা, কাকা, মামা সবাই হত্যাকাণ্ডের শিকার হয়, তখন থেকে তোমাদের মা এত বড় শোক বুকে চাপা দিয়ে তিনটা সন্তানকে কোলেপিঠে আগলে রেখেছে। মারিয়াম কি তোমাদের কখনো এতিমখানায় পাঠানোর কথা ভুলেও ভেবেছে?
মারিয়ামের ছেলে-মেয়ে তিনজনই নীরব। সবাই মাথা নিচু করে বসে আছে।
মারিয়ামের এত কষ্টের বাড়িটা তোমরা বিক্রি করে দিলে? তোমাদের শৈশবের স্মৃতি, বেড়ে ওঠা, মায়ের স্ট্রাগল—হৃদয়ে একটুও দাগ কাটল না!
খালিল কিছুটা গরম স্বরে বললেন—
কাট দ্য ক্রাপ্ট। খুব ভালো করে বুঝতে পারছি, তোমাদের সাথে এমন কথার খই ভেজে কিচ্ছু হবে না। ওই কঠিন দিনের অভিজ্ঞতা তোমাদের নেই। কফিন জড়িয়ে ধরে মারিয়াম কেন কাঁদে, তোমরা তা বুঝবে না। তোমরা বলবে, কোথাকার কোন মরা। খুবই স্বাভাবিক। পৃথিবীর সব মৃত্যুর মাঝেই মৃত্যুরা মিশে আছে। কী করে বুঝবে? শুধু এটুকু মনে রেখো, আমি তোমার বাবা জোসেফের বন্ধু। মারিয়াম আমার ওই বন্ধুর স্ত্রী। তোমাদের নিজ সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখিনি। শুধু এটুকু দাবিতে ওল্ড হোমে সপ্তাহে একবার মারিয়ামকে আমি দেখতে যাব। এখন থেকে সে আমার আপন বোন।
ঠিক তাই। খালিল প্রায় প্রতি সপ্তাহে ওল্ড হোমে মারিয়ামকে দেখতে যান। মাস দুই পরপর তাঁর নিজের গাড়িতে করে এনে মারিয়ামের ডেইসিভিলের বাড়িটা দেখান। এ বাড়িতে এখন একজন গ্রিক নারী থাকেন। নাম এলিজাবেথ। খালিল তাঁকে এলিজা বলে ডাকেন। আধভাঙা ইংলিশ, আন্তরিকতায় ভাষা যেন কোনো অন্তরায় নয়। মারিয়ামের গড়া বাগানটির যত্ন নেন তিনি। জোসেফের স্মৃতিগুলো আজও এ বাড়িতেই আছে। এলিজাবেথ খুব যত্ন করে রাখেন। মারিয়াম যখন বাগানে এসে বসেন, এলিজাবেথ তখন জোসেফের স্মৃতিগুলো মারিয়ামের সামনে এনে রাখেন। কল্পনায় সাজানো শিক্কায় ওই স্বপ্নের সংসারটা দেখেন মারিয়াম। স্মৃতির সাথে কথা বলেন। তাঁর জাতার শপ—ওখানে এখন একটা কফিশপ চালু হয়েছে। তিন সন্তান মিলে বিক্রি করে দেয়া বাড়িটাতে খালিল ইচ্ছে করেই আর যেতে চান না হয়তো। মারিয়ামকে নিয়ে খালিলের গাড়িটা আবার ওল্ড হোমের দিকে ফিরে যায়। এভাবেই খালিলের অপেক্ষায় পথ চেয়ে থাকা মারিয়াম যেন একটা অন্য রকম জগত খুঁজে পান।
বছর ঘুরে নতুন বছরও প্রায় শেষ। ক্রিসমাস ছুটির কোনো এক দিনে একটা ঘটনা ঘটে। সেদিন ক্রিশ্চিনা মাকে দেখতে এলে মারিয়াম মেয়েকে চিনতে পারেন না। না, একেবারেই না। একে একে শ্যারবেল, অ্যানতোয়ান দুজনই মাকে দেখতে এল। মারিয়াম তিন সন্তানকেই আর চিনতে পারলেন না। খালিলের সাথে যোগাযোগ করা হলো। খালিল বললেন, ‘আরে এ আবার কোন ঘটনা! মা আবার সন্তান চিনে না কেমনে! আচ্ছা শোনো, এই শনিবার সকাল দশটায় তোমরা মায়ের কাছে আসবে, আমি থাকব।’
শনিবার খালিল সকাল নয়টার দিকেই চলে আসেন। মারিয়ামের আচরণে কোথাও কোনো অস্বাভাবিকতা না দেখে তিনি বিষয়টাকে সহজভাবেই নিয়েছিলেন। খালিলের সামনে মারিয়াম হয়তো এমনটা আর করবেন না। ওরা তিনজন যথাসময়ে চলে এলে দেখা গেল, ঘটনা আরও ভয়াবহ। না, মারিয়ামের তিনটা সন্তান যেন অচেনারও অচেনা। ক্রিশ্চিনা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। খালিল ক্রিশ্চিনাকে আশ্বস্ত করেন—
এই মেয়ে চুপ থাকো। মারিয়ামের সাথে আমি কথা বলব। ঘটনাটা আসলে কী, তা আমাকে বুঝতে দাও।
ঠিক তখনই মারিয়ামের ছোট ছেলে অ্যানতোয়ান খালিলের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল—
তুমি তো বিশ্বাসই করতে চাও না, মায়ের ডিমেনসিয়া স্বাভাবিক পর্যায় পার হয়ে পুরোপুরি মানসিক রোগী হয়ে গেছে। নিজের সন্তান চেনে না! বুঝলে তো এখন?
শ্যারবেল তার ছোট ভাইয়ের কথায় মাথা নেড়ে সায় দিল। এ দুই ছেলের মধ্যে মায়ের এই আচরণের প্রতিক্রিয়ায় তারা এটা প্রমাণ করে খুবই আনন্দিত যে, তাদের মা মানসিক রোগী। লোকসমাজে স্বাধীনভাবে চলাফেরা করার মতো মেন্টাল ফিটনেস তাঁর নেই। এ নারী কোনো পরিবারের সাথে থাকা তো আরও বিপজ্জনক। তাই মারিয়ামের জন্য ডাক্তার, নার্স আর নিরাপত্তাকর্মীদের সুপারভিসনে এই ওল্ড হোমে থাকাটাই সবচেয়ে বেশি নিরাপদ।
খালিল চুপচাপ বসে শ্যারবেল আর অ্যানতোয়ানের কথার ইঙ্গিত লক্ষ করেন। এদিকে ক্রিশ্চিনা মায়ের হাত ধরে কেঁদে বুক ভাসাচ্ছে। মা সন্তানকে চিনতে পারছেন না, এর দায় মেন্টাল ইলনেসের। এখানে সন্তানদের কিছুই করার নেই। আ হা হা, বিশ্ব সংসার তখন খালিলের দিকে তাকিয়ে ইয়ার্কি করে। তাঁর শ্রবণে কী সব এলোমেলো শব্দ ভেসে আসে। কোথায় কোন গহিনে পথহারা শিশু যেন কাঁদে, মাকে খোঁজে। ঠিক তখনই তাঁর ইচ্ছে হয়, ইশ্, এখন যদি কোনো একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে কিছুক্ষণ কাঁদতে পারতাম, মনে হয় ভালো লাগত।’
এই শোনো, মারিয়াম তোমাদের মা। তোমাদের আচরণে কষ্ট পেয়ে না চেনার ভান করছেন, তা বোঝার মতো শক্তিটা পর্যন্ত হারিয়েছ তোমরা। অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা না চেয়ে বরং উল্টা মাকে সাইকোপ্যাথ ভেবে খুশি মনে চলে যাচ্ছ—কথাগুলো বলতে গিয়েও খালিল নিজেকে সংযতই রাখলেন।
এ সময় মারিয়ামের চোখের দিকে তাকান খালিল। মারিয়ামও খালিলের দিকে একঝলক তাকিয়ে জানালা দিয়ে নিরুদ্দেশ আকাশের পানে চেয়ে রইলেন। এই দৃষ্টি বিনিময়ের মধ্য দিয়ে শিক্কায় ঘটে যাওয়া ওই নির্মমতা যেন আবার এ দুজনের বুক কাঁপিয়ে গেল।
মারিয়াম একদিন বলেছিলেন, ‘খালিল, তুমি আর আমি একদিন শিক্কায় যাব। ভূমধ্যসাগরে ঢেউয়ে ঝলমল করা রুপালি জোছনা দেখব। পাহাড়ের গায়ে শুয়ে থাকা রোদ দেখব। আমার স্বামীর ভিটায় থাকব। আঙিনায় গাছ থাকবে, গাছের নাম হবে শ্যারবেল, অ্যানতোয়ান ও ক্রিশ্চিনা। আর বড় গাছটা, ওটা জোসেফ। বড় গাছটার পাশেই যে গাছটা থাকবে, ওটা কে জানো...’
মারিয়ামের মুখে হাসি। খালিল মারিয়ামের মুখ চেয়ে হাসেন।
তারপর বিকেলবেলায় ছাদে বসে সাগরের দিকে চেয়ে থাকব, চা খাব।
তুমি জানো খালিল, জোসেফ ভালো চা বানাতে পারে। আমাদের দেখে নীল সাগর কথা বলে উঠবে। আমাদের বাড়িটা একটু জীর্ণ হয়ে গেলেও আজও আছে। খালিল, তুমি অনেক ভালো মানুষ, আমাকে একদিন শিক্কায় নিয়ে যাবে?
খালিল করুণ দৃষ্টিতে মারিয়ামের দিকে চেয়ে বলেছিলেন, ‘হ্যাঁ, অবশ্যই। দেশে যেতেই হবে, নইলে বাঁচব না তো।’
ক্রিশ্চিনা মারিয়ামের কাছে বসে আছে। শ্যারবেল আর অ্যানতোয়ান খালিলের দিকে উপহাস অথবা বিদ্রূপ এমনই একটা দৃষ্টি দিয়ে চলে যাচ্ছে দেখে খালিল এবার শিকারির গুলিতে আহত হরিণের মতো লাফিয়ে ওঠেন। আরবি-ইংলিশের মিশ্রণে কী সব লেবানিজ অশ্রাব্য গালাগালি শেষে মারিয়ামের মাথাটা বুকের কাছে টেনে বলেন—
এ রে শ্যারবেল, অ্যানতোয়ান, ভালো করে জেনে রাখিস, মারিয়ামকে আমার আপন বোন করে নিয়েছি। ভাবার কোনো কারণ নেই যে সে একা। তোদের যেন মারিয়ামের ফিউনেরালেও না দেখি।
হাত নেড়ে চড় দিয়ে দাঁত ফেলে দেয়ার ভঙ্গিতে খালিল আরও বললেন—
কথাটা মনে রাখিস।
মারিয়াম ডেইসিভিলের বাড়িতে যতদিন ছিলেন, ততদিন কিংসফোর্ড চার্চে ছিল তাঁর নিয়মিত আসা-যাওয়া। সেখানে কমবেশি সকলেই মারিয়ামকে চিনতেন। যেকোনো ফিউনেরাল, চার্চের সামনে কফিনবাহী কালো গাড়িটা দেখামাত্রই মারিয়াম দৌড়ে গিয়ে ফিউনেরালে যোগ দিতেন। কোথাকার কে মারা গেল, কার কফিন—এসব তাঁর মধ্যে কাজ করত না। অচেনা-অজানা মরে যাওয়া মানুষটার মায়ায় কেঁদে বুক ভাসাতেন তিনি। মারিয়ামের কান্না দেখে ফিউনেরালে অশ্রুজলে শোকের ছায়া নেমে আসত। ওই দৃশ্য আজও অনেকের চোখে ভাসে। আজ এই মারিয়ামের ফিউনেরাল ম্যাসে গুটিকয়েক লোকের মাঝে ক্রিশ্চিনার চোখের জলই সবাই দেখেছে। আরেকটা মানুষ, যাঁর চোখের জল পাথরচাপা পড়ে আছে, তিনি এই খালিল। আজ তাঁর এই রুদ্রমূর্তি—শ্যারবেলকে কিল-ঘুষি মেরে চার্চের সিঁড়িতে ফেলে দিয়েছেন। বিষয়টি দূর থেকে দেখে অ্যানতোয়ান এক দৌড়ে কোথায় পালিয়ে গেল, মায়ের ফিউনেরালে তার আর পাত্তা পাওয়া গেল না।
মোবারক হোসেন ছিলেন শহরের প্রান্তে ছোট একটি ব্যবসার মালিক। সারা জীবন হিসাবি, কিপ্টে ও আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে তাঁর সুনাম কখনো গড়ে ওঠেনি। ছেলেবেলায় তাঁর পরিবার অভাবী ছিল, কিন্তু মা-বাবা সব সময় চেষ্টা করতেন সন্তানদের প্রয়োজন পূরণ করতে। অথচ সেই মোবারক সামান্য টাকা জমাতে গিয়ে মা-বাবার ওষুধ কেনা থেকেও পিছপা হয়েছেন। আত্মীয়স্বজনের বিপদে কখনো একটি পয়সা দেননি, এমনকি বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে থেকেছেন কেউ ধার চেয়ে বসে এই ভয়ে। সময়ের সাথে সাথে মোবারকের ব্যবসা জমে উঠল। দোকান থেকে উপার্জিত টাকা তিনি ব্যাংকে জমাতেন, ফিক্সড ডিপোজিট করতেন, আর স্বর্ণ কিনে লুকিয়ে রাখতেন পুরোনো ট্রাংকে। কেউ জানত না তাঁর আসল সম্পদের পরিমাণ। অথচ নিজের বাড়িটাও পুরোনো, ফাটল ধরা দেয়ালে ভরা। সেখানেই থাকতেন একাকী, রান্নার কাজ করতেন নিজেই, যেন একটা ডিমও অপচয় না হয়। বয়স যখন ষাট পেরিয়েছে, তখন হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন তিনি একটি বাগানবাড়ি বানাবেন শহরের বাইরে। শেষ বয়সে একটু খোলামেলা পরিবেশে থাকা যাবে, এই যুক্তি দেখিয়ে অনেক টাকা খরচ করলেন। বাড়িটি বানাতে গিয়ে বহু শ্রমিক, ইঞ্জিনিয়ার নিয়োগ দিলেন। মোবারক বাড়ির সব খরচ নিজ হাতে হিসাব রাখতেন। ঘরগুলো আধুনিক, দেয়ালে কাঠের কারুকাজ, বারান্দায় দোলনা — সবই পরিপাটি, নিখুঁত। কিন্তু তবুও কেউ ছিল না পাশে। তিন বছর পর ওই বাড়িতে গিয়ে থাকতে শুরু করলেন মোবারক। বড় গেট, ফুলে ভরা বাগান, হাঁটার পথ, বিশ্রামের ছায়া — সবই ছিল, কিন্তু সঙ্গী বলতে কেউ ছিল না। একদিন হঠাৎ অসুস্থ বোধ করলেন। গা কাঁপুনি, জ্বর, দুর্বলতা। স্থানীয় ডাক্তার প্রথমে পাত্তা দিলেন না। কিন্তু দিন পেরোতে না পেরোতেই বোঝা গেল সমস্যাটা গুরুতর। শহরে গিয়ে রক্ত পরীক্ষা করালেন। ধরা পড়ল প্যানক্রিয়াস ক্যান্সার, তৃতীয় স্টেজ। হাসপাতালে শুয়ে শুয়ে মোবারক প্রথমবারের মতো ভাবলেন, এই বিশাল বাড়ি, জমানো টাকা, ব্যাংক ব্যালেন্স — সবই কেমন অর্থহীন লাগছে! জীবন এতটাই ক্ষণস্থায়ী, অথচ তিনি সারা জীবন কাটালেন হিসেব কষে। বাবার জীবনের শেষ সময়ে একটা ইনহেলার কেনেননি, মায়ের চোখে ছানি অপারেশনের খরচ দিতে অস্বীকার করেছিলেন। ভাতিজার পড়াশোনার খরচ না দেয়ায় কলেজে ভর্তি হতে পারেনি ছেলেটি। আজ সেই মোবারকের পাশে কেউ নেই। এক সন্ধ্যায় হাসপাতালের জানালায় তাকিয়ে থাকতে থাকতে চোখ ভিজে উঠল তাঁর। ছোট একটি মেয়ে পাশের রোগীকে তার বাবাকে ফল খাওয়াচ্ছে। দৃশ্যটি তাঁকে মনে করিয়ে দিল, তাঁর একটাই দোষ, ‘ভয় আর অবিশ্বাসে ভরা এক হৃদয়’। তিনি ভালোবাসতে পারেননি, কাউকে বিশ্বাস করতে পারেননি, এমনকি কাছের লোকজনকেও সাহায্য করতে পারেননি। টাকা ছিল, হৃদয় ছিল না। মোবারক সেই রাতে একজন নার্সকে ডেকে বললেন, “একটা কাজ করে দেবে মা?” নার্স বলল, “বলুন কাকা।” তিনি বললেন, “এই চিঠিটা আমার এলাকার মসজিদের ইমাম সাহেবকে পৌঁছে দেবে। আর যদি আমি বেঁচে না থাকি, আমার ঘরের আলমারির ভেতর থেকে সব কাগজ ও টাকা আমার গ্রামের দরিদ্র লোকজনের জন্য ওয়াকফ করে দিয়ো।” চিঠিতে তিনি তাঁর কিপ্টামির স্বীকারোক্তি লিখেছিলেন। ক্ষমা চেয়েছিলেন মা-বাবার কাছেও। আর সব সম্পত্তি দিয়ে যেতে চেয়েছিলেন এতিমখানা, হাসপাতাল এবং গ্রামের দরিদ্রদের জন্য। দুদিন পর মোবারক হোসেন মারা গেলেন। কেউ খুব একটা কাঁদেনি, কিন্তু তাঁর চিঠি যখন প্রকাশিত হলো, তখন অনেকের চোখে পানি এসেছিল। এক কাপুরুষ, কিপ্টে মানুষ শেষ জীবনে বুঝেছিলেন, মানুষের জীবনের আসল সম্পদ টাকা নয়, বরং সম্পর্ক, সহানুভূতি আর উদারতা। তাঁর তৈরি বাগানবাড়িটি এখন এক বৃদ্ধাশ্রম, যেখানে অনাথ ও অসহায় বৃদ্ধরা বসবাস করেন। তাঁর কিপ্টে জীবনের শেষ অধ্যায়ে পাওয়া অনুশোচনাই হয়তো মানুষের জন্য বড় একটি প্রাপ্তি হয়ে রয়ে গেল — একটা নিঃশব্দ শিক্ষা।
চলতি বছরের আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ১,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, কেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৭ সালের শুরুতে এবং দ্বিতীয় ইউনিট ২০২৮ সালের শুরুতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, কমিশনিং, পরিচালনাগত প্রস্তুতি এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নানা প্রতিবেদনকে কেন্দ্র করে জনমনে বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। এসব বিষয়ে ড. জাহেদুল হাসানের সঙ্গে কথা হলে তিনি কেন্দ্রটির নিরাপত্তা, পরিচালনা, আন্তর্জাতিক তদারকি কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ব্যাখ্যা দেন। ড. জাহেদুল হাসান বলেন, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোনো একক প্রতিষ্ঠানের সিদ্ধান্তে পরিচালিত হয় না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বাধীন কারিগরি, নিয়ন্ত্রক ও নিরাপত্তা সংস্থার সমন্বিত তদারকির মাধ্যমে এর প্রতিটি ধাপ পরিচালিত হয়। তিনি জানান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) প্রকল্পের মালিক হিসেবে নির্মাণ চুক্তি বাস্তবায়ন এবং স্থাপনা গ্রহণের দায়িত্ব পালন করছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড আইন অনুযায়ী কেন্দ্রটির অপারেটিং অর্গানাইজেশন। কমিশনিং, নিরাপদ পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে ডিকমিশনিং পর্যন্ত সব অপারেশনাল দায়িত্ব এনপিসিবিএলের ওপর ন্যস্ত। অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রকল্পের প্রতিটি ধাপ মূল্যায়ন করে প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করছে। কমিশনিং কার্যক্রমের স্বাধীন কারিগরি মূল্যায়নের জন্য বিএইবিএ আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ভিও সেফটিকে এক্সপার্ট অর্গানাইজেশন হিসেবে নিয়োগ দিয়েছে। এ ছাড়া রাশিয়ার সিআরইএ কমিশনিং, অপারেশনাল প্রস্তুতি, অপারেটর প্রশিক্ষণ এবং জ্ঞান স্থানান্তরে এনপিসিবিএলকে সহায়তা করছে। রাশিয়ার স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা Rostechnadzor গুরুত্বপূর্ণ কমিশনিং পর্যায়ে বিএইআরএর সঙ্গে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় করছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বিভিন্ন Peer Review Mission ও Technical Review পরিচালনার মাধ্যমে বাংলাদেশের প্রস্তুতি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করছে এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। ড. জাহেদুল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বাধীন কারিগরি মূল্যায়ন, নিয়ন্ত্রক অনুমোদন এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করেই গ্রহণ করা হয়। এনপিসিবিএল এখনো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারেনি—এমন সমালোচনার বিষয়ে ড. জাহেদুল বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার মূল ভিত্তি হলো দক্ষ জনবল ও শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত এক দশকে সরকার এ খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। শত শত প্রকৌশলী, অপারেটর, রিঅ্যাক্টর বিশেষজ্ঞ, রসায়নবিদ, বিকিরণ সুরক্ষা কর্মকর্তা, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী রাশিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা Full Scope Simulator, On-the-Job Training এবং Classroom Training-সহ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি আরও বলেন, প্রতিটি অপারেটরকে বিএইআরএর কঠোর লাইসেন্সিং ও মূল্যায়ন প্রক্রিয়া অতিক্রম করতে হয়। একই সময়ে সিআরইএর বিশেষজ্ঞরা কমিশনিং পর্যায়ে এনপিসিবিএলের কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুযায়ী জ্ঞান ও অভিজ্ঞতা স্থানান্তর নিশ্চিত করছেন। ফলেএনপিসিবিএল বর্তমানে প্রযুক্তিগত, অপারেশনাল ও প্রাতিষ্ঠানিক—সব দিক থেকেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য একটি সক্ষম Operating Organization হিসেবে গড়ে উঠেছে। স্পেন্ট ফুয়েল (ব্যবহৃত পারমাণবিক জ্বালানি) ব্যবস্থাপনা এবং রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি—এমন আলোচনার প্রসঙ্গে ড. জাহেদুল বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শিল্পের প্রচলিত পদ্ধতি সম্পর্কে সীমিত ধারণার কারণেই এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মধ্যে চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও টিভিইলের মধ্যে দীর্ঘমেয়াদি পারমাণবিক জ্বালানি সরবরাহের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিদ্যমান রয়েছে। তিনি আরও বলেন, আইএইএর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রিঅ্যাক্টর থেকে অপসারণের পর তাৎক্ষণিকভাবে অন্য দেশে পাঠানো হয় না। প্রথমে কেন্দ্রের নকশার অংশ হিসেবে নির্মিত স্পেন্ট ফুয়েল পোলে নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদে সংরক্ষণ ও শীতলীকরণ করা হয়, যা বিশ্বের সব আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেই অনুসরণ করা হয়। পরবর্তীতে বিদ্যমান আন্তঃরাষ্ট্রীয় চুক্তি, বাণিজ্যিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাপনা সম্পন্ন হয়। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ভিবিইআর-১২০০ মডেলের তৃতীয় প্রজন্মের দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। সংশ্লিষ্টদের মতে, রিয়্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম।
আকাশের নীলে কীবা কবিতার মিলে না গোলাপের সুরভিতে ডানা মেলা চিলে না। গোধূলির রং এসে সন্ধ্যায় যায় মেশে কোথাও তো নেই তুমি গল্পের শুরু-শেষে। চাদরের আদরে না না ভোরের রবিতে না শিমুল কোলে থাকা কোকিলের ছবিতে। রিমঝিম টুপটাপ বরষার ছন্দে তোমাকেই খুঁজে পাই কামিনীর গন্ধে।
অন্ধকারাচ্ছন্ন হয়েছে পৃথিবীর ভাগ্যাকাশ শুরু হয়েছে একের পর এক দুর্যোগ, দুর্ভিক্ষ; মহামারি চলছে পাল্লা দিয়ে। বর্ণাঢ্য আয়োজনে পশুত্ব গিলছে মনুষ্যত্ব অ-অনুমেয়— কতটা লম্বা মৃত্যুর মিছিল? অশান্ত, ভীষণ প্রকৃতি এখন। ধৈর্য, সহনশীলতার হয়েছে অকালমৃত্যু দানবীয় শক্তিতে জ্বলে উঠেছে আগ্নেয়গিরি। বিষাক্ত বিষ উদগিরিত হচ্ছে গলগলিয়ে লাভার তাপে অঙ্গার হলো পাখির নীড়। এমন দুর্যোগকালীন সময়ে তোমাকে ভীষণ প্রয়োজন, কবিতা। কেবল তুমিই জানো স্বার্থের বেড়া ভেঙে প্রেমের কুটির রচনার মন্ত্র। তুমিই পারো ধ্বংসস্তূপকে রূপ দিতে শৈল্পিক। এমন ধবধবে ভূতুড়ে দিনে তোমাকে ভীষণ প্রয়োজন, কবিতা। তোমার জাদুকরি শব্দরাই পারবে মোহের ঝকমকি সরিয়ে জাগ্রত পতাকা ওড়াতে। তোমার আগুনঝরা কথা স্ফুলিঙ্গের মতো ঘুরবে কালের আকাশে।
পিঠে পেট ঠেকেছে, তবু আনন্দ-বেসাতির কমতি নেই রোদে পুড়ে ঝড়-বৃষ্টিতে ভিজে একটা মানুষ জীবন-যুদ্ধে লড়ে যায় অহর্নিশি প্রসন্নতার আলপথে খোঁজে কষ্টের সুখ চোখের দীপ্র জ্যোতিতে প্রিয় সন্তানের মুখ কষ্টের টানাপোড়েনেও বাবা যেন সাঁকো বাঁধা সেতু- জীবন-নদীর দুই তীর অপত্য স্নেহে আগলে বেঁধে রাখে। নদীর স্রোত কোথাও খরস্রোতা, কোথাও ধীর লয় রোদে পুড়ে, ঝড়-বৃষ্টিতে ভিজে পরিশ্রমী বাবারা এমনই বহমান নদী।
অন্ধকারাচ্ছন্ন হয়েছে পৃথিবীর ভাগ্যাকাশ শুরু হয়েছে একের পর এক দুর্যোগ, দুর্ভিক্ষ; মহামারি চলছে পাল্লা দিয়ে। বর্ণাঢ্য আয়োজনে পশুত্ব গিলছে মনুষ্যত্ব অ-অনুমেয়— কতটা লম্বা মৃত্যুর মিছিল? অশান্ত, ভীষণ প্রকৃতি এখন। ধৈর্য, সহনশীলতার হয়েছে অকালমৃত্যু দানবীয় শক্তিতে জ্বলে উঠেছে আগ্নেয়গিরি। বিষাক্ত বিষ উদগিরিত হচ্ছে গলগলিয়ে লাভার তাপে অঙ্গার হলো পাখির নীড়। এমন দুর্যোগকালীন সময়ে তোমাকে ভীষণ প্রয়োজন, কবিতা। কেবল তুমিই জানো স্বার্থের বেড়া ভেঙে প্রেমের কুটির রচনার মন্ত্র। তুমিই পারো ধ্বংসস্তূপকে রূপ দিতে শৈল্পিক। এমন ধবধবে ভূতুড়ে দিনে তোমাকে ভীষণ প্রয়োজন, কবিতা। তোমার জাদুকরি শব্দরাই পারবে মোহের ঝকমকি সরিয়ে জাগ্রত পতাকা ওড়াতে। তোমার আগুনঝরা কথা স্ফুলিঙ্গের মতো ঘুরবে কালের আকাশে।
ভরা গাঙে নৌকা চলে মাঝি তোলে পাল ঘন মেঘের খেয়া চলে জেলে টানে জাল। খালে-বিলে ব্যাঙের নাচন সূর্য মামার আড়ি কালো মেঘের ছায়া ভাসে ময়ূর নাচে ভারি। হাসনাহেনা কদম কেয়া গন্ধরাজ ও জুঁই হেসে হেসে গন্ধ ছড়ায় বৃষ্টি কণা ছুঁই।
খরা যখন উদোম নাচে ওষ্ঠাগত প্রাণ বৃষ্টি তখন শীতল ঢেলে গাইতে আসে গান। টলমলে জল কচুর পাতায় স্নান সেরে নেয় ঘাস দিঘির পাড়ে এক পায়ে বেশ ঘুমায় বসে হাঁস। ছুটতে থাকে জলের ধারা ভরে পুকুর বিল ছুটিতে যায় সুর্যি মামা হাসে না খিলখিল! টিনের চালে ঝুমুর তালে বৃষ্টি বাজায় বিণ আকাশ ঢাকে কালো মেঘে আঁধার কাটে দিন। উল্লাসে ব্যাঙ মাছের দলে উজান পানে ধায় বর্ষা আনে ভরসা মনে প্রাণ খুলে গান গায়।